ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর || তেলিয়ামুড়া মহুকুমার সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি–র উদ্যোগে আজ তেলিয়ামুড়া চৈতন্য আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের অভাব দূর করা ও মানুষের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ শিবিরের মূল উদ্দেশ্য। সকাল থেকে শুরু হয়ে শিবিরে ২৭ জন উল্লেখযোগ্য সংখ্যক রক্তদাতা রক্তদান করেন। স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও নার্সদের একটি বিশেষ দল পুরো রক্তদান প্রক্রিয়া পরিচালনা করে।
ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও তারা একইভাবে সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।
রক্তদাতাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা জানান, সমাজের সহযোগিতায় এই শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*