আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || জন্মজয়ন্তী ও জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে শনিবার আগরতলায় জাতীয় বীর ভগবান বিরসা মুণ্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিনের শুরুতেই তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর অসাধারণ বীরত্ব, আত্মত্যাগ এবং আদিবাসী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় অদম্য সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকালে আগরতলায় ভগবান বিরসা মুণ্ডার ১৫০’তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মারক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নিয়ে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তারা জানান, ভগবান বিরসা মুণ্ডার আদর্শ ও সংগ্রাম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
