সায়েন্স ফেয়ার ২০২৫ : সূর্যমণিনগর হাই স্কুলে ভবিষ্যৎ প্রযুক্তির ঝলক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || শনিবার সুর্যমণিনগর হাই স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজ্ঞান মেলা ২০২৫, যেখানে বহু স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। মেলায় ৯০টিরও বেশি বিজ্ঞান মডেল প্রদর্শিত হয়, যা দর্শক, শিক্ষক ও বিচারকদের আকৃষ্ট করে।

উল্লেখযোগ্য মডেলসমূহ:-

ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম: সেন্সর-ভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা মডেল।

মাটিবিহীন কৃষি (Hydroponics) প্লাস্টিক পাইপের মাধ্যমে:
এখানে মাটির পরিবর্তে জলে পুষ্টি মিশিয়ে ফসল উৎপাদনের পদ্ধতি প্রদর্শন করা হয় — যা পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি প্রযুক্তির দৃষ্টান্ত।

শিশু বিহার স্কুলের ‘ফিউচারিস্টিক সিটি প্ল্যানিং’ মডেল:
স্বয়ংক্রিয় গার্বেজ বায়ো-ডিগ্রেডিং ও বর্জ্য সোর্টিং সিস্টেম,

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সংকেত প্রদানকারী অ্যালার্ম সিস্টেম
এই মডেলটি দর্শকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করে।

হেনরি ডি’রিগো স্কুলের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী মডেল, যেখানে পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আকর্ষণের কেন্দ্রবিন্দু — তৃতীয় পুরস্কারপ্রাপ্ত প্রকল্প

এ. ডি. নগর ইএম স্কুলের শিক্ষার্থী অভিনন্দা চন্দা ও চয়ন দাস–এর প্রকল্প
“পরিত্যক্ত স্টাবল বা খড় থেকে ইথানল উৎপাদন”
মেলার অন্যতম মনকাড়া উপস্থাপনা ছিল। দর্শক ও বিচারক—দু’পক্ষেরই নজর কাড়ে এই পরিবেশবান্ধব ধারণা। মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পটি তৃতীয় পুরস্কার লাভ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*