
আগরতলা, ১০ জুলাই ।। “জন্মিলে মরিতে হইবে অমর কে কথা রবে” – সেই হিসেবে প্রতিনিয়ত চলছে আশা যাওয়ার পালা।মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু মাঝে মাঝে এমন কিছু মানুষের প্রয়াণ হয় যাঁদের শূন্যস্থান পূরন অসম্ভব হয়ে দাঁড়ায়।তেমনি একজন মানুষের প্রয়াণে গোটা রাজ্যের সাহিত্য সংস্কৃতি জগতের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার, ভোর রাতে রাজ্যের প্রখ্যাত কত্থক নৃত্য শিল্পী উমাশঙ্কর চক্রবর্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার, সকালে প্রয়াতের বাসভবনে গিয়ে মরদেহে পুষ্পস্তবক দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াতের বাসভবনে ফুলের মালায় শ্রদ্ধা জানান বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, প্রয়াতের ছাত্রছাত্রী, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের জ্ঞানীগুনীরা সহ পরিবার পরিজনেরা। রাজ্যপাল তথাগত রায় এক শোক বার্তায় রাজ্যের প্রখ্যাত কত্থক নৃত্য শিল্পী উমাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
