অভয়নগরে পুথিভা লায় হারাবা মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২২ নভেম্বর || শনিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার অভয়নগরে অবস্থিত পুতিভা লায় হারাবা মন্দিরের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ও কালেক্টর আই.এস. বিশাল কুমার, পাশাপাশি মণিপুর থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ।
নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,
“ইপুথৌ পুথিবা দেবতা বড়ির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সরকার মণিপুরি সম্প্রদায়সহ রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও প্রথা সংরক্ষণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও জানান, ত্রিপুরার বহু-সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং প্রতিটি সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয়কে সম্মান জানানো সরকারে অন্যতম লক্ষ্য।
উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের বক্তব্যে জমে ওঠে পুরো অনুষ্ঠানটি, যা মণিপুরি সম্প্রদায়ের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*