আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ সোমবার সাফল্যের সঙ্গে মাদকবিরোধী অভিযান চালায়। ওল্ড কালিবাড়ি অঞ্চল থেকে ৮.৪ গ্রাম হেরোইন সহ মাধবী দেববর্মা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা সম্পর্কে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে কোর্টে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে মাদকচক্রের অন্যান্য জড়িতদের খোঁজে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।
মাদক বিরোধী লড়াইয়ে পশ্চিম থানার এই অভিযানকে গুরুত্বসহকারে দেখছে পুলিশ প্রশাসন।
