গরু পাচার রুখল বিএসএফ: রইস্যাবাড়ি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, গন্ডাছড়া সীমান্ত থেকে ৮টি গরু আটক

সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ ডিসেম্বর || ভারত–বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে ফের সাফল্য পেল বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় ধলাই জেলার গন্ডাছড়ার রতননগর সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮টি গরু আটক করে ১৫৪ ব্যাটালিয়নের জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা যায়, সিকান্দার বিওপি-সংলগ্ন এলাকায় পাচারকারীদের সন্দেহজনক নড়াচড়া দেখে অভিযান চালানো হয়। তবে রাতের অন্ধকারে পাচারকারীরা পালাতে সক্ষম হয়।
আটক গরুগুলি বর্তমানে সিকান্দার বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদারকি করেছেন এক ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার আধিকারিক।
এই ঘটনার পর রইস্যাবাড়ি থানার এক গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। বিএসএফ সূত্রের অভিযোগ— আইনি প্রক্রিয়া শুরুর জন্য থানায় যোগাযোগ করা হলেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি এই সীমান্ত এলাকায় গরু পাচারের প্রবণতা বেড়েছে। কয়েকদিন আগেও একই এলাকা থেকে ৩৫টি গরু আটক করেছিল বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও বিএসএফের সমন্বয়ের ঘাটতির সুযোগ নিয়ে পাচারচক্র সক্রিয় রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি— পাচার রুখতে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি, নচেৎ পাচারচক্রকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*