আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || ভারতীয় সঙ্গীত জগতে এক অনন্য ছাপ রেখে যাওয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন নাটেয়াল শুক্রবার ত্রিপুরায় পৌঁছালে তাঁকে বিশেষভাবে স্বাগত জানায় রাজ্য সরকার। আগরতলার একটি বেসরকারি হোটেলে পৌঁছানোর পর ত্রিপুরার একান্ন শক্তিপীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরীর মন্দিরের প্রতিকৃতি ও পুষ্পস্তক দিয়ে শিল্পীকে অভ্যর্থনা জানান রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এই অভ্যর্থনা পর্ব শেষে আজ সন্ধ্যাতেই জুবিন নাটেয়াল উপস্থিত থাকবেন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত “Unity Promo Fest – 2025”-এর সমাপনী অনুষ্ঠানে। তাঁর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসাহ ও প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে।
