‘নিউ ত্রিপুরা’ গঠনে জনগণবান্ধব পুলিশিংয়ের ওপর জোর মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || ত্রিপুরায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ও জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে— এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় DGsP/IGsP সম্মেলনের অর্জন সংক্রান্ত সভায় তিনি বলেন, “পুলিশের কাজ হওয়া উচিত সম্পূর্ণ জনগণবান্ধব। ‘নিউ ইন্ডিয়া’র লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে ‘নিউ ত্রিপুরা’ গঠনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুগুলোর ওপর নিবিড় নজরদারি চালানো, অপরাধ দমন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কমিউনিটির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি আরও বলেন, নিয়মিত সমন্বয়, আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গিই পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। তাঁর বক্তব্যে উঠে আসে— জনগণের আস্থা অর্জন করাই একটি উন্নত, নিরাপদ ও আধুনিক ত্রিপুরা নির্মাণের মূল চাবিকাঠি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*