আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || ভারতীয় জনতা পার্টির জনজাতি অংশের উদ্যোগে এক মহা যোগদান সভা অনুষ্ঠিত হল শনিবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রায় ১ হাজার ৭০০ পরিবারের অন্তর্ভুক্ত প্রায় ৫ হাজার ভোটার বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের একাধিক মন্ত্রী, দলীয় নেতৃত্ব ও জনজাতি অংশের শীর্ষ নেতৃত্বরা।
সভায় বক্তারা বলেন, জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন, সাংবিধানিক অধিকার রক্ষা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা রেখেই বিপুল সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদান সভার মাধ্যমে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হল বলে দলীয় নেতৃত্বদের অভিমত।
