অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের ২৭’তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের ২৭তম বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী সর্ব পুজীতানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর ডা. এস.পি. শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. রজত কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত কুমার সেন।
সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব বণিক স্বাগত বক্তব্য রাখেন। তিনি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে জীবনশৈলীর পরিবর্তন, সময়মতো চিকিৎসা এবং জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের শেষে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে সচেতনতা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*