টিআরবিটি’র ট্যাট উত্তীর্ণদের স্বীকৃতি না মেলায় ক্ষোভ, কন্ট্রোলারের দ্বারস্থ যুবক-যুবতীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || ২০২৪ সালে টিচারস রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত ট্যাট–ওয়ান ও ট্যাট–টু পরীক্ষায় ডি.এল.এড কোর্সে প্রায় ৬০ জন যুবক ও যুবতী উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত তাঁদের টিআরপি স্বীকৃতি প্রদান করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতি না মেলায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন উত্তীর্ণ প্রার্থীরা।
এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার উত্তীর্ণ যুবক-যুবতীরা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বোর্ড কার্যালয়ে যান। তবে চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ায় তাঁরা টিআরবিটি’র কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিজেদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা।
পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে উত্তীর্ণ প্রার্থীরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও টিআরপি স্বীকৃতি না পাওয়ায় তাঁদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে। দ্রুত এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে স্বীকৃতি প্রদানের দাবি জানান তাঁরা। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন যুবক-যুবতীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*