১৭ই ডিসেম্বর আগরতলায় ‘রান ফর টি’ দৌড় প্রতিযোগিতার আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || আগামী ১৭ই ডিসেম্বর আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি ‘রান ফর টি’ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার আগরতলায় টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ।
তিনি জানান, চা শিল্পের প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করতেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন। নির্ধারিত দিনে সকালবেলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হবে।
সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সমীর ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন এম সুব্রত দাস ও ডি.এম. কিশোর দত্ত। তাঁরা প্রতিযোগিতার রুট, অংশগ্রহণের নিয়মাবলি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে আগরতলার ক্রীড়াপ্রেমী মানুষ ও যুবসমাজকে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উদ্যোগটিকে সফল করার আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*