রাবার বোর্ডের সদস্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাবার বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নির্বাচনে রাজ্যজুড়ে রাজনৈতিক মহল সহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে।
রাবার বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা। সকলেরই মত, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব দেশের রাবার শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ করে রাবার চাষিদের স্বার্থরক্ষা, উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক কল্যাণে তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন—এমন আশা ও দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*