৬৯তম জাতীয় স্কুল গেমসে কুরাশে রৌপ্য জয় দীপান্বিতা ধরের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর || উত্তরপ্রদেশের সাহারানপুরে আয়োজিত ৬৯তম জাতীয় স্কুল গেমসের কুরাশ প্রতিযোগিতার প্রথম দিনেই রাজ্যের জন্য গর্বের মুহূর্ত উপহার দিল বিলোনীয়ার কন্যা দীপান্বিতা ধর। অনূর্ধ্ব–১৪ বালিকা বিভাগের ২৮ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে রৌপ্য পদক অর্জন করেছে।
জাতীয়স্তরের এই প্রতিযোগিতায় দীপান্বিতার সাফল্যে রাজ্যের ক্রীড়ামহলে খুশির হাওয়া বইছে। তার এই উল্লেখযোগ্য কৃতিত্বে রাজ্যের নাম জাতীয় মঞ্চে আরও একবার উজ্জ্বল হলো। দীপান্বিতার এই সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, রাজ্যের ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে জাতীয় স্তরে সাফল্য এনে দিচ্ছে, যা অত্যন্ত গর্বের বিষয়।
দীপান্বিতার এই অর্জন আগামী দিনে রাজ্যের আরও অনেক খুদে ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন ক্রীড়া মহলের অভিজ্ঞরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*