শান্তিরবাজারে বিজেপি’র উদ্যোগে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর || ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১৯৭৬ ও ১৯৭৭ সালে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৬-শান্তিরবাজার বিজেপি মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, দক্ষিণ জেলার কৃষাণ মোর্চার জেলা সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, কাউন্সিলার রাজীব চক্রবর্তী ও নেপাল দাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘ বহু বছর পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পেয়ে সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এই উদ্যোগের জন্য মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক ও সত্যব্রত সাহাকে বিশেষ ধন্যবাদ জানান উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীরা।
এদিন সংবাদমাধ্যমের সামনে অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. স্মৃতি শংকর নাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*