খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর || মঙ্গলবার বাধারঘাটস্থিত রাজ্য ক্রীড়া কমপ্লেক্সে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্যারা খেলোয়াড় এবং বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, প্যারা ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস সমাজের সকলের জন্যই অনুপ্রেরণার উৎস। রাজ্য সরকার ভবিষ্যতেও প্যারা ক্রীড়াবিদদের উন্নয়নে সর্বতোভাবে পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সমগ্র প্রতিযোগিতা জুড়ে খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা দর্শকদের মন জয় করে নেয়। আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্যারা খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজে অন্তর্ভুক্তিমূলক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো এবারের “খেলো ত্রিপুরা প্যারা গেমস–২০২৫”।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*