কমলপুরে ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, গুরুতর আহত ৪

আপডেট প্রতিনিধি, কমলপুর, ১৭ ডিসেম্বর || ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত আপারেশকর ইটভাটায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ইটভাটার একটি অংশ আচমকা ধসে পড়ায় ঘটনাস্থলেই ৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুতরভাবে আহত হন আরও ৪ জন। এই দুর্ঘটনায় মোট ৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর মহকুমার অধীন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার (CDV), আপদা মিত্র এবং ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস (TFES)-এর উদ্ধারকারী দল। যৌথভাবে তাঁরা ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চরম আতঙ্ক ও শোকের পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*