আগামী ২৩শে ডিসেম্বর খোয়াই ধলাবিলে মুখ্যমন্ত্রীর আগমন— জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্প উদ্বোধন

গোপাল সিং, খোয়াই, ১৭ ডিসেম্বর || আগামী ২৩শে ডিসেম্বর রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা খোয়াই জেলার সফরে আসছেন। এই সফরে তিনি খোয়াই জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।
মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। আজ খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাসের আহ্বানে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীর আগমন, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাংগঠনিক দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, বিজেপি নেতৃত্ব অনিমেষ নাগ, প্রণব বিশ্বাসসহ অন্যান্য জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ববৃন্দ।
বক্তারা জানান, রাজ্যের জাতি–জনজাতি নির্বিশেষে সকল অংশের মানুষের প্রিয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার এই সফর খোয়াই জেলার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। আগামী ২৩শে ডিসেম্বরের এই কর্মসূচিকে সফল করতে দলীয় স্তরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*