পশ্চিম ত্রিপুরা জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত পাঁচটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, সচিব, বিডিওসহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলের পৌরহিত্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে মূলত পঞ্চায়েত সমিতি এলাকাগুলিতে রাজ্য সরকারের বরাদ্দকৃত উন্নয়নমূলক তহবিল কতটা সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি জনগণের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই যেন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ব্লক স্তরে অনুরূপ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সমস্ত ব্লকের সামগ্রিক অবস্থা মোটামুটি সন্তোষজনক। তবে উন্নয়নের গতি আরও বাড়ানো এবং অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে কীভাবে কাজ করা যায়, তা নিয়েই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, মার্চ মাসের আগেই যেন সব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল আধিকারিক ও জনপ্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*