গন্ডাছড়ায় সাংবাদিকের উপর হামলা, অভিযুক্ত পলাতক

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ জানুয়ারি || গন্ডাছড়ায় ফের আক্রান্ত সাংবাদিক। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ গন্ডাছড়ায় ‘দৈনিক সংবাদ’-এর সাংবাদিক সমীর কপালী এক কুখ্যাত সমাজবিরোধীর হাতে আক্রান্ত হন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তম দেবনাথ নামে এক ব্যক্তি হঠাৎ করেই সাংবাদিক সমীর কপালীর দোকানে প্রবেশ করে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। আকস্মিক এই হামলায় সাংবাদিক আহত হন। ঘটনার পরপরই অভিযুক্ত উত্তম দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তের কোনো হদিশ পাওয়া যায়নি।
এলাকায় একের পর এক অপ্রীতিকর ঘটনার মধ্যেই সংবাদকর্মীর উপর এমন হামলায় গন্ডাছড়ার সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*