NDRF-এর সব চেষ্টা ব্যর্থ! নারিকেলকুঞ্জে নিখোঁজ যুবকের সন্ধানে এখন ভরসা ‘দেশীয় জাল’

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ জানুয়ারি || নারিকেলকুঞ্জ পর্যটন কেন্দ্রের জলে নিখোঁজ যুবক ধর্মজিৎ চাকমার সন্ধানে আজও মিলল না কোনো সুখবর। উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর ডুবুরিরা অত্যাধুনিক সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও কোনো সাফল্য আসেনি। জলের গভীরতা ও ঘোলা পরিবেশ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
আধুনিক প্রযুক্তিতে ব্যর্থ হওয়ায় শেষমেশ দেশীয় পদ্ধতির আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রশাসন। স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় বড় বড় মাছ ধরার জাল ফেলে জলাশয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো হদিস মেলেনি।
টানা তিন দিন ধরে উদ্ধারকাজ চললেও সাফল্য না আসায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার সক্ষমতা ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় প্রহর গুনছেন—তাদের অপেক্ষা যেন দিন দিন আরও দীর্ঘ হয়ে উঠছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*