খোয়াই জি-নেক্সট মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠানকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা, ১৭ই জানুয়ারী মুল অনুষ্ঠানে থাকবেন যাদুকর এ.কে. নন্দী

গোপাল সিং, খোয়াই, ১১ জানুয়ারি || আগামী ১৭ জানুয়ারি ২০২৬ স্কুলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলেছে জি-নেক্সট মডেল স্কুলের দশম বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে রবিবার খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজন করা হয় এক বৃহৎ বসে আঁকো প্রতিযোগিতা। মোট ২৫০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যা বিদ্যালয় প্রাঙ্গণকে রঙ ও সৃজনশীলতায় ভরিয়ে তোলে।
প্রতিযোগিতাটি চারটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন বয়স ও শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। খোয়াই সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন খোয়াইয়ের বিশিষ্ট অঙ্কন শিক্ষক কুন্তল নাথশর্মা। তিনি শিক্ষার্থীদের আঁকার মান, ভাবনা ও উপস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিল্পচর্চা চালিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহ দেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জি-নেক্সট মডেল স্কুলের দশম বার্ষিক অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৪টা নাগাদ খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার খ্যাতনামা যাদুকর এ. কে. নন্দি।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*