আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || সোমবার স্বামী বিবেকানন্দের ১৬৪তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে নয় বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর ওয়ার্ডের কর্পোরেটর মনি মুক্তা ভট্টাচার্জী, নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি অরিন্দম দেব, রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি রানা ঘোষ সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব ও দলীয় কার্যকর্তারা।
বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শনের কথা স্মরণ করে বলেন, তাঁর শিক্ষা ও চিন্তাধারাকে অনুসরণ করেই যুব সমাজকে দেশ ও সমাজ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
