আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে বড়দোয়ালী মধ্যপাড়ার নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং রক্তদাতাদের প্রশংসা করেন। তিনি বলেন, রক্তদান সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। এদিন তিনি স্থানীয় যুবক-যুবতীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সকলকে রাষ্ট্রীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রনির্মাণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান উৎসব ও যুব উৎসবেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
