Built, Not Born গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ড. জয়ন্ত ঘোষ রচিত Built, Not Born গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান সোমবার আগরতলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ত্রিপুরা সরকারের পরিবহণ, পর্যটন ও খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চৌধুরী বলেন, এই গ্রন্থ বর্তমান প্রজন্মের কাছে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরবে। তিনি বলেন, সাফল্য জন্মসূত্রে নয়, বরং নিরন্তর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে অর্জিত হয়—এই বার্তাই বইটির মূল বক্তব্য।
গ্রন্থের লেখক ড. জয়ন্ত ঘোষ বলেন, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই বই লেখার প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যপ্রেমী ও সাংবাদিকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*