৪০তম গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || ৪০তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব ২০২৬ উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার মহৎ উদ্দেশ্যে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু রক্তদাতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্যে অতিথিরা বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের সঙ্গে রক্তদানের মতো মানবকল্যাণমূলক কর্মসূচি যুক্ত হলে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যায়। রক্তদান শিবিরের সফল আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শিবিরে বিপুল সংখ্যক মানুষ রক্তদান করেন, যা মহোৎসবের সঙ্গে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*