আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || মহারানী তুলসীবতি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে আগরতলা প্লেস ক্লাবে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা মকর সংক্রান্তির তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
