আলপনার নকশায় গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখল লঙ্কামুড়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দবার্তা। আত্মীয়-পরিজনের আগমনে উৎসব পূর্ণতা লাভ করে। আজ বুধবার পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তির কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে পিঠে-পুলি-পায়েসের রসনায় ভরা স্মৃতি, হাড় কাঁপানো শীতের ভোরে সংক্রান্তি স্নান শেষে ধানের ক্ষেতে খড়ের বুড়ির মা-এর ঘরে আগুন জ্বালিয়ে গ্রামজুড়ে শরীর উষ্ণ করার চিরচেনা ছবি।
এখানেই শেষ নয়। সবুজ-শ্যামল গ্রামবাংলার বাড়ির বিরাট উঠানে জায়-জননীরা নানা রঙে আলপনা এঁকে উৎসবের আয়োজন করেন। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও আজও সুদূর গ্রামাঞ্চলে পৌষ সংক্রান্তি নিয়ে আসে আনন্দের বার্তা ও ঐতিহ্যের আবহ।
আগরতলা শহর থেকে খানিকটা দূরে লঙ্কামুড়ার আলপনা গ্রামে এবছরও তার ব্যতিক্রম হয়নি। গ্রামটির প্রতিটি বাড়ির মাটির ঘরের দেওয়াল ও উঠানে আঁকা বৃহৎ ও নান্দনিক আলপনা দেখতে মঙ্গলবার থেকেই ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। গ্রামজুড়ে উৎসবের আমেজ, লোকজ সংস্কৃতির ছোঁয়া আর গ্রামবাংলার সহজ-সরল আনন্দ মিলিয়ে লঙ্কামুড়া যেন হয়ে উঠেছে পৌষ সংক্রান্তির এক জীবন্ত রঙিন ক্যানভাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*