শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসবে স্বস্তি-উৎসারী মহোৎসব ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির

গোপাল সিং, খোয়াই, ০১ ফেব্রুয়ারি || পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উপলক্ষে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য স্বস্তি-উৎসারী মহোৎসব। খোয়াই বিমানবন্দর মাঠে আয়োজিত এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই মহোৎসবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস, মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পরিষেবা প্রদান করেন ডায়াবেটিস কেয়ার বিশেষজ্ঞ ডা. বিজিতাব রক্ষিত, খোয়াই জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দেবজিৎ দাস এবং খোয়াই বহির্বিভাগের এমডি আয়ুর্বেদিক চিকিৎসক ডা. রাজশ্রী দেববর্মা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই এই মহোৎসবের অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*