যুব সমাজকে মাঠমুখী করতে খোয়াইয়ে প্রথমবার ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

গোপাল সিং, খোয়াই, ০১ ফেব্রুয়ারি || এই প্রথমবারের মতো খোয়াই বীণাপাণি ক্লাবের উদ্যোগে বিপিসি পাড়ায় শুরু হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, বিশিষ্ট সমাজসেবী অনুকূল চন্দ্র দাস, খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, খোয়াই হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন দাস সহ ক্রীড়া ও সমাজজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, ধৃতিমান দে ও শান্তনু রঞ্জন দত্ত। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আগ্রহী আরও দল অংশগ্রহণ করতে পারবে।প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য ১০ হাজার টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক জীবনধারার দিকে এগিয়ে যেতে উৎসাহ দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*