গন্ডাছড়া সাব-ডিভিশনাল ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পিগারি ও গোটারি বিষয়ক আন্তঃরাজ্য এক্সপোজার ভিজিট

সুব্রত দাস, গন্ডাছড়া, ০১ ফেব্রুয়ারী || গন্ডাছড়া সাব-ডিভিশনাল ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. আশীষ জমাতিয়ার উদ্যোগে শুক্রবার টি আর ই এস পি প্রকল্পের অধীনে একটি পিগারি ও গোটারি বিষয়ক আন্তঃরাজ্য এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়। এই এক্সপোজার ভিজিটে টি আর ই এস পি প্রকল্পের অন্তর্গত মোট ১৮ জন পিজি সদস্য ও পশুসখী অংশগ্রহণ করেন।
এক্সপোজার ভিজিটটি কেভিকে সালেমায় আয়োজিত হয়। ভিজিট চলাকালীন অংশগ্রহণকারীরা পিগারি ও গোটারি সংক্রান্ত আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে সরাসরি ব্যবহারিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ লাভ করেন। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে উন্নত জাত নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে শেখানো হয়।
এই আন্তঃরাজ্য এক্সপোজার ভিজিটের মূল উদ্দেশ্য হলো আগামী দিনে যেসব প্রোডিউসার গ্রুপ পিগারি ও গোটারি নিয়ে কাজ করবেন, তাঁদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। এর ফলে পশুপালনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি অংশগ্রহণকারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সক্ষম হবেন বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*