খোয়াই শিবচতুর্দশী মেলায় বিশেষ আকর্ষ্ণ, কৃষি দপ্তরের সবজি-ফুল প্রদর্শনী, থাকছে বিশেষ পুরস্কার

গোপাল সিং, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী || জেলার ঐতিহ্যবাহী শিবচতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিতব্য ৭৭তম মেলা ও প্রদর্শনীতে এবার যুক্ত হচ্ছে নতুন আকর্ষণ। খোয়াইর সিঙ্গিছড়া এলাকার শরৎচন্দ্র স্কুল মাঠে আয়োজিত মেলায় বিশেষ উদ্যোগ হিসেবে থাকছে কৃষক ও কৃষি কল্যাণ দপ্তর কর্তৃক মহকুমাভিত্তিক সবজি ও ফুল প্রদর্শনী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় কৃষকদের উৎপাদিত উন্নত মানের সবজি ও বিভিন্ন প্রজাতির ফুল এই প্রদর্শনীতে তুলে ধরা হবে। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে রাখা হয়েছে আকর্ষণীয় বিশেষ পুরস্কারের ব্যবস্থাও।
মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক উপস্থাপনাও থাকবে বলে জানা গেছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাধারণ মানুষের কাছেও কৃষির গুরুত্ব আরও তুলে ধরবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*