চাকমা কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, লক্ষ্মীপুরে শিলান্যাস করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ ফেব্রুয়ারী || সোমবার এডিসি প্রশাসনের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকমা কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা ও রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সদস্য (EM) রাজেশ ত্রিপুরা, EM কমল কলই, EM ডলি রিয়াং, স্থানীয় বিধায়িকা নন্দিতা দেববর্মা (রিয়াং), চাকমা রাজ্য পরিষদের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নির্মীয়মাণ এই কমিউনিটি হল স্থানীয় চাকমা সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি আয়োজনের জন্য এটি একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে এদিন লক্ষ্মীপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হলে এই কমিউনিটি হল গণ্ডাছড়া অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক সংহতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*