শপথ নিলেন তারেক রহমান, পেলেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা, ১৫ ফেব্রুয়ারী || বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায়। শপথ শেষে রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করল দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের উপরও পড়তে পারে।
এবারের মন্ত্রিসভায় বেশ কয়েকটি নতুন মুখ জায়গা পেয়েছেন, যাঁদের অনেকেই আগে কখনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি। এমনকি প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একাধিক নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনিক ও কূটনৈতিক মহলে। সীমান্ত বাণিজ্য, নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*