পরীক্ষাকালে শব্দদূষণ বন্ধের দাবিতে থানায় স্মারকলিপি ছাত্র ফেডারেশনের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী || মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় উচ্চস্বরে মাইক, সাউন্ড বক্স ও অন্যান্য শব্দদূষণমূলক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ রাখার দাবিতে খোয়াই থানায় স্মারকলিপি প্রদান করল Students’ Federation of India-র খোয়াই বিভাগীয় কমিটি। ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সময় অতিরিক্ত শব্দদূষণের ফলে পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। তাই প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপ নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চস্বরে মাইক ও বক্স বাজানো সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সায়ন্তিকা দেব, রাজ্য কমিটির সদস্য সৈকত দাশ সহ অন্যান্য নেতৃত্বরা। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*