টাকারজলায় বিজেপি’র যোগদান সভা, ২৫ পরিবারের ৯০ ভোটার শামিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || জনজাতি সমাজের উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর নেতৃত্বাধীন উন্নয়নমুখী ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে একাধিক পরিবার বিজেপিতে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে জনজাতিদের মধ্যে ছড়িয়ে থাকা বিভ্রান্তি দূর করে সাধারণ ভোটাররা দলে দলে বিজেপির পতাকাতলে সামিল হচ্ছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
রবিবার এই ধারাবাহিকতার অংশ হিসেবে টাকারজলা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্প জনজাতি সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মোট ২৫টি পরিবারের ৯০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মহলে এই যোগদান সভা ঘিরে যথেষ্ট আলোচনার সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*