গোপাল সিং, খোয়াই, ০১ মার্চ || আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচনকে লক্ষ্য করে কাঠালিয়া-মির্জা এলাকার কালিখলা ভিলেজ কাউন্সিলে রবিবার ৫৫ পরিবারের ১১২ ভোটার তিপ্রা মথা পার্টিতে যোগদান করেছে। বিভিন্ন দল ত্যাগ করে তারা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার নীতিতে অনুপ্রাণিত হয়ে তিপ্রামথা পার্টি ও TCF-এর পতাকা গ্রহণ করেন।
সভায় TCF-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু মিয়া, ডেভিড মুরাসিং, রকি মুরাসিং, সিপাহিজলা সভাপতি ইব্রাহিম খলিলসহ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জনজাতি-সংখ্যালঘু ঐক্যের মাধ্যমে নির্বাচনে জয়ের আহ্বান জানান।
