এডিসি নির্বাচন ঘিরে জোরদার প্রচার: আশারামবাড়ি–হালাহালি কেন্দ্রে বাড়ি বাড়ি বামফ্রন্টের প্রচার

গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৯নং আশারামবাড়ি–হালাহালি কেন্দ্রে জোরদারভাবে প্রচার শুরু করেছে বামফ্রন্ট। অন্যান্য রাজনৈতিক দল যখন নিজেদের সাংগঠনিক সমস্যা ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন সুযোগকে কাজে লাগিয়ে মিছিল, পথসভা, উঠানসভা এবং প্রার্থী পরিচয় কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে নেমেছে বামফ্রন্ট নেতৃত্ব।
এই কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী করিম দেববর্মা-র সমর্থনে ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি শুরু হয়েছে। কর্মী-সমর্থকেরা এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে আগামী নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দিয়ে করিম দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছেন।
প্রচারের সময় দলীয় কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনমুখী দাবি ও উন্নয়নের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*