রঞ্জিত দেববর্মার ক্ষমতা প্রদর্শন, নিজ বিধানসভা এলাকায় প্রায় ৪ হাজার বাইক নিয়ে র‍্যালী

গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ || আসন্ন টিটিএএডিসি (ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল) নির্বাচনের প্রাক্কালে শক্তি প্রদর্শনে খোয়াই জেলায় বিশাল বাইক র‍্যালির আয়োজন করল তিপ্রা মথা পার্টি-র যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশন। বুধবার আয়োজিত এই র‍্যালিতে প্রায় ৪ হাজার বাইক অংশ নেয় বলে সংগঠনের দাবি।
তিপ্রা মথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মার এই শক্তি প্রদর্শন সবার নজর কাড়ল। বাইজালবাড়ি সহ বিভিন্ন এলাকা জুড়ে এই বিশাল বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এত বড় সংখ্যক বাইক নিয়ে র‍্যালি এই অঞ্চলে বিরল এবং তা কার্যত চোখ ধাঁধানো শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হয়েছে।
রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে মাঠে নেমেছে। সেই প্রেক্ষাপটে এই বাইক র‍্যালি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই র‍্যালি অনুষ্ঠিত হয়েছে রঞ্জিত দেববর্মা-র প্রভাবশালী রাজনৈতিক এলাকায়। ফলে শাসক ও শরিক দলগুলির মধ্যে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।
আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মসূচি ও শক্তি প্রদর্শনের প্রবণতা ক্রমেই বাড়ছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*