জয়পুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || রাজধানীর জয়পুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সীমান্তে টহলদারি চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, ওই যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে। আটক যুবককে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*