রাজ্যপালের উপস্থিতিতে আগরতলায় দু’দিনব্যাপী চতুর্থ রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে দু’দিনব্যাপী আয়োজিত চতুর্থ রাজ্যভিত্তিক মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো আগরতলার চিলড্রেন পার্ক ময়দানে। রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এই উৎসবের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই মৎস্য উৎসবের মূল লক্ষ্য রাজ্যের মাছ চাষীদের উৎসাহিত করা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে সচেতনতা তৈরি করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই উৎসবের মাধ্যমে।
আয়োজকদের মতে, রাজ্যের মাছ চাষীদের কাছে নতুন প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে এই ধরনের মৎস্য মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্যে মাছ উৎপাদন বৃদ্ধিতে তা সহায়ক হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*