১৫ই মার্চ আগরতলা প্রেসক্লাবে ‘নীল জ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান’ প্রদান করবে আগরতলা স্পোর্টস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || আগামী ১৫ই মার্চ আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নীল জ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান’ প্রদান করবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যক্তিত্বদের এই সম্মান তুলে দেওয়া হবে।
শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি। তিনি জানান, রাজ্যের ক্রীড়া জগতের উন্নয়ন এবং ক্রীড়াবিদদের উৎসাহিত করতেই এই সম্মান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে ক্লাবের সচিব সন্তোষ গোপ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*