আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ধলেশ্বর ১০নং রোড এলাকা থেকে প্রসেনজিত দে (কুডু) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের সময় প্রসেনজিত দে-র কাছ থেকে মোট ১৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
পুলিশ তিনজনকেই আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তদন্ত চালানো হচ্ছে।
