উৎপেতে বসে ২৪ কার্টন বিলেতি মদ ও অল্টো গাড়ি সহ এক ব্যক্তিকে জালে তুলল পুলিশ

গোপাল সিং, খোয়াই, ১৫ মার্চ || রবিবার খোয়াই থানায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আজ সকাল সাড়ে ৮টা নাগাদ, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফ্রান্সিস হালামের নেতৃত্বে সিভিল ড্রেসে পুলিশ রামচন্দ্রঘাট ৬ষ্ট ব্যাটেলিয়ান টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় উৎপেতে বসে। পুলিশের কাছে আগাম খবর ছিল যে পেক্নিছড়া এলাকা থেকে একটি গাড়ি কল্যানপুরের দিকে রওয়না হচ্ছে। একটি অল্টো গাড়ি করে বিলেতি মদ পাচার হচ্ছিল বলে খবর ছিল। টিএসআর ক্যাম্প থেকে কল্যানপুর অভিমুখে রওয়না হতেই নম্বরের অল্টো গাড়িকে আটক করা হয়। গাড়ি সহ আটক করা হয় দিলীপ দেববর্মা নামে এক ব্যক্তিকে। TR01AG-0752 নম্বরের অল্টো গাড়িতে তল্লাশী করে উদ্ধার হয় ২৪ কার্টন বিলেতি মদ। এতে প্রায় ৩ শত বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ রয়েছে এবং এর বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক কৃষ্ণধন সরকার। তিনি আরও জানান, এক্সাইজ অ্যাক্টে মামলা গ্রহন করে তদন্ত প্রক্রিয়া চলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*