শিলাছড়ি মনুবনকুলে বামফ্রন্টের জনসভা, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ২৮ শিলাছড়ি মনুবনকুল সংরক্ষিত আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী উচাথৈই মগ-এর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সাব্রুমের চালিতা বনকুল এলাকায় বিকেল চারটা থেকে শুরু হওয়া এই জনসভায় দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণ রক্ষিত, রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, সাব্রুম বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা এবং জিএমপি দক্ষিণ জেলার সম্পাদক ও প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে এডিসি এলাকায় নাগরিক পরিষেবা বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিজেপি-মথা জোটের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় ও মহকুমা নেতৃত্ব।
সভায় দলীয় প্রার্থী উচাথৈই মগও বক্তব্য রেখে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মানুষের সমর্থন কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*