বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ মার্চ || মঙ্গলবার পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা হয়েছে। এদিন দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস এবং সাব্রুম নগর পঞ্চায়েতের সদস্যা কমলা চাকমা।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে NSS-এর পতাকা উত্তোলন করেন সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা NSS-এর গুরুত্ব, সমাজসেবার মানসিকতা এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের শিবিরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ এবং এসএমসি সদস্য চন্দন রায় চৌধুরী।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই বিশেষ শিবিরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যেখানে বিদ্যালয়ের ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ
