আবারও আগরতলা রেল স্টেশনে গাঁজা পাচার রুখল পুলিশ, ৩ জন আটক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল আগরতলা রেল পুলিশ। মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে দুই যুবক ও এক মহিলাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রেল স্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা এই অবৈধ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সূত্রের খবর। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এই ঘটনার পর আবারও প্রমাণিত হলো যে, আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে, তবে পুলিশও সমান তৎপরতার সঙ্গে তা রুখতে সক্রিয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*