এডিসি নির্বাচনকে সামনে রেখে সঞ্জীব রিয়াং-এর সমর্থনে বিজেপির বাড়ি বাড়ি প্রচার জোরদার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল || আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। হাতে গোনা আর কয়েকদিন বাকি থাকতেই ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং-এর সমর্থনে জোরদার প্রচারে নেমেছে বিজেপি নেতৃত্ব।
জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালাচ্ছেন জোলাইবাড়ী মন্ডল বিজেপির নেতৃত্বরা। সোমবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্যোগে এক জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কেশব চৌধুরী।
প্রচার অভিযানের মাধ্যমে এডিসি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং-কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, বিগত বাম আমল এবং গত পাঁচ বছরে তিপ্রামথা দলের শাসনকালে এলাকায় বঞ্চনার চিত্র তুলে ধরেন নেতারা।
এদিনের কর্মসূচিতে কেশব চৌধুরীর পাশাপাশি বিজেপির অন্যান্য নেতৃত্ব, সহ মম্ভু মগ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেশব চৌধুরী ও মম্ভু মগ জানান, আজকের জনসম্পর্ক অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তারা আশাবাদী, আগামী দিনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে এডিসিতে ‘ত্রিপল ইঞ্জিন’ সরকার গঠন করবে।
তাদের মতে, রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকারের সঙ্গে সমন্বয় রেখে এডিসি এলাকায়ও উন্নয়নের ধারা আরও জোরদার হবে। এখন শুধু নির্বাচনের ফলাফলের অপেক্ষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*