আগরতলায় IGNOU-এর ৩৯তম সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU)-এর ৩৯তম সমাবর্তন অনুষ্ঠান। একদিনের এই সমাবর্তনে অংশ নেন অসংখ্য ডিগ্রি প্রাপক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।
এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তাদের হাতে ডিগ্রি ও সম্মাননা তুলে দিয়ে উৎসাহিত করা হয় ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের দক্ষতা ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের জন্য শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*